২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিতির ব্যাপারে কথা বলার অধিকার কারও নেই’

বলা হয় অভিনেত্রী প্রিতি জিনটার ‘ভালো বন্ধু’ রানি মুখার্জি। অবশেষে সাবেক প্রেমিকের বিরুদ্ধে প্রিতির মামলা নিয়ে মুখ খুললেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 12:40 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

কিংস ইলেভেন পাঞ্জাবের আরেক মালিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রিতির হয়রানির মামলা প্রসঙ্গে রানিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শুধুমাত্র একটি কথাই আমি বলব, তা হলো প্রিতির মামলাটির এখনও তদন্ত চলছে। আমি কারও ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে পছন্দ করি না।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় এই ব্যাপারে কথা বলার আমার কোন অধিকার নেই। শুধু আমিই না, অন্য কারও এই বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।”

পুরোনো এই বন্ধু দ্রুত বিয়ের পিড়িতে বসবেন এমন আশাও জানান রানি।

“প্রিতি একসময় আমাকে বলতেন, আমাদের দুজনের বিয়ে হবে একই মণ্ডপে। তাহলে আমাদের সিনেমার মত বিবাহিত জীবনও হবে সফল। কিন্তু এই ব্যাপারে আমি তাকে ডিঙিয়ে গেছি। আমি অপেক্ষা করছি কবে প্রিতির বিয়ের খবর পাবো, সেদিন আমি খুবই খুশি হবো।”

বলিউডে নায়িকাদের মধ্যে রেষারেষির খবরই বেশি পাওয়া যায়। কিন্তু রানি এবং প্রিতি বন্ধুত্বের কথা শোনা গেছে সবসময়ই। ‘হার দিল জো পেয়ার কারে গা’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই দুজন ভালো বন্ধুতে পরিণত হন। এছাড়া তারা কাজ করেছেন ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘কাভি আলভিদা না কেহনা’ এবং ‘ভির-যারা’ সিনেমায়।