২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে আগ্রহী নন সাইফকন্যা

মুম্বাই ছবিপাড়ায় যেসব পরিবারের সদস্যরা প্রজন্ম থেকে প্রজন্মে কাজ করে আসছে তাদের মধ্যে সাইফ আলি খানের পরিবারও একটি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:19 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

কিন্তু বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান না মেয়ে।

অভিনেত্রী এবং সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সাইফের রয়েছে দুই ছেলেমেয়ে-- সারা এবং ইব্রাহিম।

দাদি শর্মিলা ঠাকুর থেকে শুরু করে মা, বাবা এবং ফুফু সোহা আলি খান যুক্ত আছেন বলিউডের সঙ্গে। তারপরও ফিল্মে কাজ করার তেমন একটা ইচ্ছা নেই সাইফকন্যা সারার।

সাইফ বলেন, “আমি আমার সন্তানদের অনেক স্বাধীনতা দিয়েছি। আমি তাদের নিয়ন্ত্রণ করি না। আমার মনে হয় ফিল্মে কাজ করতে সারা খানিকটা আগ্রহী। আপাতত সে আমেরিকায় পড়াশোনা করছে। পড়াশোনা শেষে সে যা চাইবে তাই করবে।”

তিনি আরও বলেন, “তবে আমার ধারণা সে কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে চায়। তার এটা খুবই ভালো লাগে যে তার কাজের সঙ্গে চলচ্চিত্রশিল্পের কোনো সম্পর্ক নেই।”

ম্যাগাজিনের প্রচ্ছদে মায়ের সঙ্গে ছবি তোলা এবং একবার র‌্যাম্পে হাঁটা ছাড়া আর কখনও গ্ল্যামারের জগতে পা রাখেননি ২১ বছর বয়সী সারা। সবশেষ কারিনা এবং সাইফের বিয়েতে কারিনার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি।

সাইফ আরও জানালেন পারিনিতি চোপড়াকে খুবই পছন্দ করেন সারা।

বাবা সাইফের ভাষ্য, “আমার মেয়ে পারিনিতি চোপড়াকে খুব পছন্দ করে। সে মনে করে বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে পারিনিতিই হলেন সেরা।”

পারিনিতির সঙ্গে খুব শিগগিরই নতুন একটি সিনেমায় কাজ করবেন সাইফ।