২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব উড়িয়ে দিলেন প্যাটিনসন

নতুন ‘ইন্ডিয়ানা জোন্স’ হচ্ছেন ‘টোয়াইলাইট’-খ্যাত তারকা রবার্ট প্যাটিনসন, এমন খবর অনলাইনে ভেসে বেড়াচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু এগুলোকে কেবল গুজব বলেই উড়িয়ে দিলেন ২৮ বছর বয়সী এই এই তারকা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 12:17 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

প্যাটিনসন জানান, “ইন্ডিয়ানা জোনস সিরিজের নতুন সিনেমায় অভিনয় করার প্রস্তাব নিয়ে কেউই আমার কাছে আসেনি, এমনকি স্টার ওয়ারসে হ্যারিসন ফোর্ডের ‘হ্যান সলো’ চরিত্রটিও আমি করছি না।”

কন্ট্যাক্টমিউজিক ডটকম জানায়, প্যাটিনসনের নতুন সিনেমা ‘দ্য রোভার’-এর প্রিমিয়ারের রেড কার্পেটে তিনি এই খবরটি নিশ্চিত করেন।

 তিনি আরও বলেন, “আমি জানি না কীভাবে এসব কথা ছড়াচ্ছে। আমি সত্যিই বুঝতে পারছি না কিসের উপর ভিত্তি করে খবরটি ছড়াল।”

যুবক হ্যান সলোর চরিত্রে অভিনয় করার ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমি এটাই জানতাম না হ্যান সলো চরিত্রটিকে আবার রূপালি পর্দায় নিয়ে আসা হচ্ছে। এটা বেশ দারুণ হবে। আমি অবশ্যই সিনেমাটি দেখব।”

ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন প্রথম আলোচনায় আসেন ‘হ্যারি পটার’ সিরিজের চতুর্থ সিনেমা ‘গবলেট অফ ফায়ার’-এ অভিনয় করে। পরবর্তীতে ‘টোয়াইলাইট’ সিরিজে অভিনয় করার মাধ্যমে তিনি টিনএজ দর্শক মহলে জনপ্রিয়তা পান।