২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলপ্রেমী শাহরুখ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাতাল কিং খানও। বিশ্বকাপের প্রতিটি খেলা দেখার জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছেন শাহরুখ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

নিজের উত্তেজনা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন টুইটারের মাধ্যমে। শাহরুখ টুইট করেন, " সবচেয়ে উত্তেজনার স্বরে বলতে চাই, ফিফা শুরু হওয়ায় আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি৤ টিভির সঙ্গে আঠার মত আটকে গেছি৤"

ফুটবলপ্রেমী শাহরুখকে পর্দায়ও ফুটবল খেলতে দেখা গেছে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কাভি আলভিদা না কেহেনা’ সিনেমায় তাকে খেলোয়াড় রূপে দেখেছেন দর্শকরা ।

ফুটবল তারকাদের মধ্যে শাহরুখের প্রিয় আর্জেটিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।