গাজীটিভির তৃতীয়বর্ষে পদার্পণ
বেসরকারি টেলিভিশন জিটিভি বৃহস্পতিবার তৃতীয়বর্ষে পদার্পণ করছে। নানা আয়োজনে দিনটি উদযাপন করবে চ্যানেলটি।
বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের রাজনীতি, অর্থনীতি ও বিনোদন ব্যক্তিত্বদের উপস্থাপনায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এরপর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন খুরশীদ আলম, রিজিয়া পারভিন, পলাশ, নির্ঝর, বিউটি, শাহনাজ বেলি, মৌটুসী, পারভেজ এবং জয়। এ অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
২০১২ সালের ১২ জুন সম্প্রচার শুরু করা খবরের পাশাপাশি বিনোদনভিত্তিক নানা অনুষ্ঠানমালা প্রচার করছে জিটিভি। একঘণ্টা ও ধারাবাহিক নাটকের পাশাপাশি লাইভ মিউজিক্যাল শো, সেলিব্রেটি টক শোও প্রচার করেছে তারা।
চ্যানেলটির চিফ অ্যাডভাইজরের দায়িত্ব পালন করছেন মুস্তাফিজুর রহমান, বার্তাপ্রধান হিসেবে রয়েছেন মেজবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম খোকন।
