২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পার্টনার’কে রাজি করাতে চান সালমান 

চার বছর ধরে চেষ্টা করেও কিছুতেই রাজি করাতে পারছেন না পার্টনারকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সম্প্রতি এ কথাই পোস্ট করেছেন হিন্দি সিনেমার সুপারস্টার সালমান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 03:53 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

এই পার্টনার হলেন ‘পার্টনার’ সিনেমায় সালমানের সহ-অভিনেতা গোভিন্দা। ‘দাবাং’ খান ভক্তদের উদ্দেশে ছবি দিয়ে টুইট করেন, “আমার পার্টনারকে দেখো। আরে আমার বন্ধুরা, আমার পার্টনারকে বোঝাও! ৪ বছর ধরে তাকে রাজি করানোর চেষ্টা করছি।”

পরে অবশ্য আরেকটি ছবি দিয়ে তিনি টুইট করেন, “আমি, মাহেশ আর গোভিন্দা। টাইটেল, স্রষ্টাই জানে।”

আসলে গোভিন্দার সঙ্গে ৪ বছর ধরে আরেকটি সিনেমায় কাজ করতে চাচ্ছিলেন সালমান। কিন্তু কোনোভাবেই তা হয়ে ওঠেনি। অবশেষে মাহেশ মাঞ্জরেকারের মারাঠি সিনেমা ‘শিকসানাচা আইচা ঘো’ সিনেমার হিন্দি সিনেমার রিমেইকে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তাদের। সিনেমাটি প্রযোজনা করছেন সালমান আর অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ‘হিরো নাম্বান ওয়ান’ গোভিন্দা।