২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা নয় কারিনা

শোনা যাচ্ছিল আনিস বাজমির সুপারহিট সিনেমা 'সিং ইজ কিং'-এর মতো প্রাভু দেভার 'সিং ইজ ব্লিং'-এও দেখা যাবে আকশায়-ক্যাটরিনা জুটিকে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হাসনাইন মাহমুদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:50 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

কিন্তু এখন সিনেমাটির নির্মাতা বলছেন নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে কারিনা কাপুর খানকে।

একশ’ কোটি রুপি আয়ের দিক থেকে সবসময় এগিয়ে থাকলেও প্রাভু দেভার সিনেমায় নায়িকাদের তেমন কিছু করার থাকে না বলে সমালোচনা রয়েছে। যদিও তা অস্বীকার করে প্রাভু দেভার দাবি, “আমার চলচ্চিত্রের গল্পে সবসময়ই নায়িকাদের শক্তিশালী ভূমিকা থাকে। 'রাউডি রাঠোর'-এ সোনাকশি সিনহা কি শুধুই সৌন্দর্য বর্ধনের জন্য ছিল? কখনও না। আমার চলচ্চিত্রের নাম নায়কদের নিয়ে হতে পারে, কিন্তু নায়িকারা কখনও তাদের চরিত্রের গুরুত্ব সম্পর্কে প্রশ্ন তুলতে পারবে না।”

আকশায়-কারিনা জুটিকে সর্বশেষ পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৯ সালে সাব্বির খান পরিচালিত সিনেমায়। 'তালাশ', 'বেওয়াফা', 'টাশান' সিনেমার মতোই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল বিগ বাজেটের এ ফিল্মটি।

এছাড়াও তারা একসঙ্গে অভিনয় করেছেন 'আজনাবি' সিনেমায়।

২০০৪ সালে মুক্তি পাওয়া আব্বাস-মাস্তান পরিচালিত 'অ্যায়তরাজ' এ জুটির একমাত্র ব্যবসাসফল চলচ্চিত্র।

শুক্রবার মুক্তি পাচ্ছে আকশায় কুমারের নতুন সিনেমা 'হলিডে'। 'রাউডি রাঠোর' ও 'জোকার'-এর পর এ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে আকশায়-সোনাকশি জুটিকে।  সিনেমাটি পরিচালনা করেছেন 'গাজিনি'-খ্যাত এ আর মুরুগাদস।

কারিনা এখন ব্যস্ত রোহিত শেঠির 'সিংঘাম টু' নিয়ে। এছাড়া 'কাহানি'র পরিচালক সুজয় ঘোষের 'দুর্গা রানি সিং' রয়েছে তার ঝুলিতে।