আবার মা হচ্ছেন ঐশ্বরিয়া?
মুম্বাই ছবি পাড়ায় চলছে কানাঘুষো। আবারও কি মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন?
সাহারা সময় পত্রিকার খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোটগ্রহণে মুম্বাইয়ে ভোট দিতে দেখা যায় অভি-অ্যাশ জুটিকে। সেদিন স্বাভাবিকের তুলনায় কিছুটা স্থূলকায় মনে হয়েছে ঐশ্বরিয়াকে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বচ্চন পরিবার।
তবে ২০১১ সালে কন্যা আরাধিয়ার জন্মের পর আর বড় পর্দায় দেখা যায়নি ঐশ্বরিয়াকে। অবশ্য মেয়ের বয়স তিন বছর পার হওয়ার পর কাজে ফেরার কথা এই অভিনেত্রীর।
বর্তমানে মনি রত্নম পরিচালিত এক তেলেগু সিনেমায় কাজ করছেন ঐশ্বরিয়া। এছাড়াও হাতে আছে হ্যাপি অ্যানিভারসারি, স্বামী অভিষেক ছাড়াও যেখানে তার অভিনয় করার কথা এক সময়ের প্রতিদ্বন্দ্বী সুস্মিতা সেনের সঙ্গে।
