২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাগার ল্যাপ ড্যান্স

প্রেমিক টেইলর কিনিকে জনসম্মুখে ‘ল্যাপ ড্যান্স’ দেখিয়েছেন গায়িকা লেডি গাগা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:55 PM

Updated : 25 Apr 2022, 04:02 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সম্প্রতি নিউ ইয়র্কের এক নাইট ক্লাবের ভিআইপি সেকশনে দেখা গেছে গাগা এবং অভিনেতা কিনিকে। সেখানে প্রেমিকের কোলের উপর বসে নেচেছেন গাগা।

এক সূত্র জানায়, গাগার নাচ এতটাই আবেদনময় ছিল যে উপস্থিত নিরাপত্তা কর্মীরা বাধ্য হয়ে তাদের চারপাশে পর্দা টানিয়ে দেন।

সূত্রটি আরও জানায়, গাগাকে দেখে মনে হচ্ছিল তিনি ‘স্ট্রিপার’দের মতো করে নাচছেন। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় নিজের গাওয়া গানও গেয়েছেন গাগা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, জনসম্মুখে এক নাইট ক্লাবে গাগার এ ধরনের আচরণ ছিল দৃষ্টিকটু।

২৮ বছর বয়সী আমেরিকান পপ গায়িকা লেডি গাগা সংগীতজগতে প্রবেশ করেন ২০০৫ সালে। নিজের গান এবং বিচিত্র পোশাক-আশাকের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই গায়িকা।

২০০৮ সাল থেকে এই পর্যন্ত প্রকাশিত হয়েছে গাগার চারটি স্টুডিও অ্যালবাম। চলতি বছরের শেষে মুক্তির অপেক্ষায় আছে গাগার পঞ্চম অ্যালবাম ‘চিক টু চিক’।

অভিনেতা টেইলর কিনির সঙ্গে গাগা প্রেম করছেন ২০১১ সাল থেকে। তাদের পরিচয় হয় একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে।