স্টার ওয়ার্সে নিয়নগো?
স্টার ওয়ার্সের নতুন পর্বে ওবি ওয়ান কেনবি চরিত্রের উত্তরসূরির ভূমিকায় অভিনয় করতে পারেন লুপিতা নিয়নগো।
বিনোদনসংবাদের সাইট কন্টাক্টমিউজিক জানায়, জে জে আব্রামসের সঙ্গে স¤প্রতি দেখা করেছেন নিয়নগো। এ নিয়ে হলিউডে গুঞ্জন উঠেছে, ‘স্টার ওয়ার্স: এপিসোড সেভেন’এ অভিনয় করতে পারেন তিনি।
স্টার ওয়ার্সের নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, এ নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কিন্তু ভক্ত এবং সংবাদমাধ্যমের আগ্রহের কারণে গোপনীয়তা র¶া অনেকটাই কঠিন হয়ে পড়েছে নির্মাতাদের জন্য।
হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, স্টার ওয়ারসের চরিত্র ওবি ওয়ান কেনবির উত্তরসূরির ভূমিকায় দেখা যেতে পারে নিয়নগোকে। স্টার ওয়ারস সিরিজের আগামী সিনেমায় এই চরিত্রটি হবে প্রধান চরিত্রগুলোর মধ্যে একটি।
দুজন অভিনেতা এবং অভিনেত্রীকে খোঁজা হচ্ছে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য।
‘টুয়েলভ ইয়ার্স আ ¯েøভ’ সিনেমায় অভিনয় করে নবাগত থেকে হলিউডের প্রথম সারির অভিনেত্রীর কাতারে চলে গেছেন নিয়নগো। খ্যাতি এবং মর্যাদা আরও বেড়েছে যখন এই সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন তিনি।
হলিউড ক্যারিয়ারে এটাই নিয়নগোর প্রথম সিনেমা। এর আগে কেনিয়ান এক টিভি সিরিজে অভিনয় করেছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।
তবে সিনেমাপ্রেমীরা অনেকেই হয়তো জানেন না, হলিউডে পা রাখার আগে অভিনয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছিলেন নিয়নগো।
‘প্যান’ সিনেমায় অভিনয় করার কথা ছিল তার। কিন্তু পরবর্তীতে ঐ চরিত্রটি পেয়ে যান রুনি মারা।
এবার নতুন এক কোর্টরুম ড্রামা মুভি ‘দ্য হোল ট্রুথ’এ দেখা যেতে পারে নিয়নগোকে। এতে তার সঙ্গে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেইগ।
সাইফাই মুভি সিরিজ স্টার ওয়ারসের নতুন পর্ব ‘স্টার ওয়ারস সেভেন’ মুক্তি পাওয়ার কথা ২০১৫ সালে।
