বান্ডচেনের মতো ফিগার চান অ্যানিস্টন
ব্রাজিলিয়ান সুপার মডেল জিসেল বান্ডচেনের মতো আকর্ষণীয় ফিগার চান হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।
ডেইলি মিররে প্রকাশিত খবর থেকে জানা গেছে, বান্ডচেন ছাড়াও স্কি তারকা লিন্ডসে ভনের ফিগারেরও প্রসংশা করেন অ্যানিস্টন।
অ্যানিস্টন বলেন, “লিন্ডসে ভন যেভাবে স্কি করেন আমিও চাইতাম সেভাবে স্কি করতে। তার ফিগারও দারুণ। তাছাড়া জিসেলের ফিগারও দারুণ।”
বান্ডচেন দুই সন্তানের মা হয়েও দারুণ আকর্ষণীয় ফিগারের অধিকারী। আর এ জন্যই তার মতো ফিগার পেতে চান অ্যানিস্টন। স্বাস্থ্যকর ডায়েটের জন্য বেশ পরিচিত ‘ফ্রেন্ডস’-খ্যাত ওই অভিনেত্রী। ফাস্টফুড এগিয়ে চললেও কিছু কিছু খাবারের ক্ষেত্রে নিজেকে সামলাতে পারেন না।
৪৪ বছর বয়সী ওই অভিনেত্রী তার খাদ্যাভাসের কারণে বরাবরই জনপ্রিয়। তিনি নাচোস খেতে একটু বেশিই পছন্দ করেন।
অ্যানিস্টন বলেন, “যে খাবারগুলো আমি পছন্দ করি, তা যদি আমার হাত থেকে নিচেও পড়ে যায়, দেখা যাবে আমি সেখান থেকে উঠিয়ে নেব। আমি নাচোস খেতে খুবই পছন্দ করি। আমি তা নিজেই বানাই।”
১৯৯৪ সালে শুরু হওয়া ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজটির র্যাচেল গ্রিন চরিত্রটির সুবাদে পরিচিতি পান অ্যানিস্টন। তিনি ‘হলিউড ওয়াক অফ ফেইম’-এ তিনি তারকা অর্জন করেছেন। মেনস হেল্থ ম্যাগাজিন অ্যানিস্টনকে বিশ্বের সবচাইতে আকর্ষণীয় নারীর খেতাব দেয়।
অ্যানিস্টনের আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ব্রুস অলমাইটি’, ‘দ্য ব্রেক আপ’, ‘মার্লি অ্যান্ড মি’, ‘জাস্ট গো উইথ ইট’, ‘হরিবল বসেস’ ইত্যাদি।
২০১৩ সালে মুক্তি পেয়ে তার ‘উই আর দি মিলারস’ সিনেমাটি। চলতি বছর মুক্তি পাবে তার তিনটি সিনেমা। এরমধ্যে রয়েছে সিকুয়েল ‘হরিবল বসেস টু’।
