অস্কার নিয়ে ডিজেনার্সের প্রস্তুতি
অস্কারের ঠিক একদিন আগে জনপ্রিয় মার্কিন টিভি উপস্থাপক এলেন ডিজেনার্স প্রকাশ করলেন, অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে নিজের প্রস্তুতির কথা।
এশিয়ান নিউজ সার্ভিস জানায়, হলিউডে ডলবি থিয়েটারে যুক্তরাষ্ট্রের সময় অনুসারে ২ মার্চ অনুষ্ঠিত হবে এবারের অস্কার। আর এবারের শো উপস্থাপনার জন্য শেষ মুহুর্তে নিজেকে প্রস্তুত করছেন ডিজেনার্স।
স্টাফডটকমের সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, শো-এর মঞ্চে ওঠার আগে স্নান করে চুল অঁচড়ে নেবেন ডিজেনার্স। কারণ শো-এ নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চান তিনি।
৫৬ বছর বয়সী ওই কমেডিয়ান জানান, তিনি বরাবরই সুগন্ধী পছন্দ করেন। আর তাই তিনি শো-এর আগে এমন কিছু অবশ্যই ব্যবহার করবেন যা সুগন্ধ ছড়াবে। মুখে মিন্ট রাখবেন তিনি যাতে করে কোনোভাবেই তার মুখ থেকে দুর্গন্ধ না বের হয়।
শো-এর আগে কিছুটা ব্যায়াম করে নেবেন ডিজেনারাস। এতে করে নিজেকে মানসিকভাবেও কিছুটা প্রস্তুত করতে পারবেন তিনি। বেশ কিছু পোশাকও পরে দেখতে হবে তাকে। কারণ এরই মধ্যে বেশ কয়েকজন ডিজাইনার তাকে বেশ কিছু পোশাকের প্রস্তাব দিয়েছেন। আর এর মধ্য থেকেই বেছে নিতে হবে, কোনটি তিনি পরবেন অনুষ্ঠানে।
ডিজেনারাসের জীবনসঙ্গী পোর্শিয়া ডি রসি থাকবেন দর্শকদের আসনে। এতে করে ডিজেনার্স মানসিকভাবে কিছুটা স্থির থাকতে পারবেন বলে জানান। কারণ এখনই অনুষ্ঠানটি নিয়ে ‘দারুণ দুঃশ্চিন্তায়’ ভুগছেন তিনি।
১৯৮৯ সালে ‘ওপেন হাউজ’ টিভি সিরিজের মধ্য দিয়ে ডিজেনার্সের ক্যারিয়ার শুরু হয়। এরপর ১৯৯৪ সালে টিভি শো ‘এলেন’- এর মধ্য দিয়ে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তা যান তিনি। অনুষ্ঠানটি তিন বছর চলার পর বিরতি নেন তিনি। এরপর ২০০১ সালে আবারও ‘দ্য এলেন শো’-এর মধ্য দিয়ে ছোট পর্দায় ফিরে আসেন ডিজেনারাস। ২০০৯ সালে ‘আমেরিকান আইডল’ নবম সিজনে পলা আব্দুলকে হটিয়ে উপস্থাপনা করেন ডিজেনার্স।
