২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুখে দাঁড়াও ক্রসফায়ার

গণমুক্তির গানের দল-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক ফয়েজ আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নির্মিত স্লোগান ‘রুখে দাঁড়াও ক্রসফায়ার’ শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘গণমুক্তির গানের দল’।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 06:23 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

এ বিষয়ে দলটির নির্বাহী সদস্য ফারহানা হক গ্লিটজকে জানান, শাহবাগের জাতীয় জাদুঘর গেটে অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট যাহেদ করিম এবং নিজস্ব শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সমমনা আরও বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।

একুশে পদক পাওয়া সাংবাদিক ফয়েজ আহমদ সমাজতান্ত্রিক ধারার রাজনীতিক ছিলেন। তিনি সকল সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়, দৃঢ় ও সাহসী ভূমিকা রেখেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ফয়েজ আহমদ ১৯৯২ সালে গঠিত গণআদালতের বিচারক ছিলেন তিনি।