একসঙ্গে অমিতাভ-ইরফান
নির্মাতা সুজিত সরকারের নতুন সিনেমা ‘পিকু’তে এবার একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং ইরফান খানকে।
অমিতাভের সঙ্গে এটাই হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ইরফানের প্রথম সিনেমা। অমিতাভের সঙ্গে কাজ করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেন ইরফান।
ইরফান বলেন, “আমি সুজিত সরকারের সঙ্গে ‘পিকু’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমার সঙ্গে অমিতাভও অভিনয় করবেন। আমরা দুজনের সঙ্গে থাকবেন একজন অভিনেত্রী। খুব শীঘ্রই আমরা শুটিং শুরু করব।”
ইরফান আরও বলেন, “অভিনয়ের ব্যাপারে অমিতাভের রয়েছে কিছু নিজস্ব স্টাইল। তাই তার সঙ্গে অভিনয় করতে গেলে অনেক কিছু শেখা হবে। তিনি অভিনয় দিয়ে দর্শকদের প্রভাবিত করেছেন, একজন অভিনেতা হিসেবে তাকে আমি খুবই সম্মান করি।”
অবশ্য কোনো সিনেমায় কাজ করার সময় তার সহশিল্পী কে বা কারা হবেন সে বিষয়ে কখনও মাথা ঘামান না বলে মন্তব্য করেন ইরফান।
ইরফান বলেন, “আমার সঙ্গে কারা অভিনয় করবেন, এসব ভেবে আমি কখনও সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। আমি সবসময় যে কোনো সিনেমার কাহিনিকে গুরুত্ব দিই। সেই কাহিনির সঙ্গে কীভাবে আমি আমার চরিত্রকে ফুটিয়ে তুলব, সেটাই ভাবি। অভিনয়ের ক্ষেত্রে আমার নিজস্ব স্টাইল আছে।”
ইরফান বর্তমানে কাজ করছেন তিগমাংশু ধুলিয়ার সিনেমা ‘বিছড়ে সাভি বারি বারি’তে। এখানে ইরফানের সঙ্গে দেখা যাবে অভিনেতা মনোজ বাজপেয়িকে।
