২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের ভালোবাসা দিবস

স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলেও ভালোবাসা দিবস ঠিকই উদযাপন করেছেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। দুই ছেলেকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনসডে কাটান তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 04:59 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, বিয়ের আগে সম্পর্কের সময় থেকেই দীর্ঘ ১৭ বছর ১৪ ফেব্রুয়ারির দিনটি বিশেষ ভাবে সুজানের জন্য বরাদ্দ রেখেছিলেন হৃত্বিক। তবে ২০১৩ সালের ১৩ ডিসেম্বর হৃত্বিক তার ১৩ বছরের দাম্পত্য জীবন সমাপ্তির বিষয়টি নিশ্চিত করেন মিডিয়ার সামনে।

১৭ বছরের নিয়মে তাই এবার পরিবর্তন আনতে হয়েছে হৃত্বিককে। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে না পেরে এবার দুই ছেলের সঙ্গে দিনটি পালন করলেন ‘কৃষ’ খ্যাত ওই অভিনেতা।

মস্তিষ্কে অস্ত্রোপচার এবং বিয়ে বিচ্ছেদের পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন হৃত্বিক। তবে কিছুদিন আগে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং শুরুর মাধ্যমে আবার ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। আর এই ব্যস্ততার কারণেই কারান মালহোত্রা পরিচালিত বহুল আলোচিত ‘শুদ্ধি’ সিনেমায় অভিনয় করা থেকে পিছিয়ে যান তিনি।

সিনেমাটিতে দীর্ঘ এক দশক পর আবার কারিনা কাপুর খানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল হৃত্বিকের। ‘ব্যাং ব্যাং’ সিনেমায় হৃত্বিকের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ অভিনীত ‘নাইট অ্যান্ড ডে’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।