২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসের অ্যালবাম

ভালোবাসা দিবস উপলক্ষে ছয়টি প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে অর্ধশতকের বেশি অ্যালবাম। একক ধারার অ্যালবামের চাইতে মিশ্র ধারার অ্যালবামই বেশি। প্রকাশিত হয়েছে তিনটি আবৃত্তি ও দুটি সিনেমার অডিও অ্যালবাম।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 04:55 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

সিডি চয়েজ প্রকাশ করেছে সর্বাধিক ১৬টি অ্যালবাম। সহশিল্পী হিসেবে ফারাবীকে নিয়ে তৌসিফের অ্যালবাম ‘আবেগ’। জীবন খানের অ্যালবাম ‘জীবন জুড়ে তুমি’। শাহরিয়ার বাঁধনের অ্যালবাম ‘এই তো তুমি’। রাজীবের ফিচারিং ‘ইটস অনলি লাভ’। অ্যালবামে গান গেয়েছেন-- সুজন আরিফ, নির্ঝর, টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, সন্দীপন, লুৎফর হাসান, রুপম, সজল, শামীম, নাজু, তাপসী রুমা, মারিয়া, শিউলী, ঝর্ণা, জাবেদ তপু, জিম। ইমরান আহমেদ ও শিরিন মুন্নীর দ্বৈত গানের অ্যালবাম ‘তোমার জন্য’।

সিডি চয়েজ থেকে আরও প্রকাশিত হচ্ছে-- ইমরান ফিচারিং মিলনের অ্যালবাম ‘মিলন’, অ্যালবামে সহশিল্পী নওমী, পূজা, তানভীর শাহীনের অ্যালবাম ‘মনের ঘর’, শফিকের অ্যালবাম ‘ভালোবাসার বসন্ত’, জীবন খানের অ্যালবাম ‘জীবন জুড়ে তুমি’, অয়ন চাকলাদার ফিচারিং গামছা পলাশের অ্যালবাম ‘দেহ গাড়ি’, শুভ চৌধুরীর অ্যালবাম ‘ভালোবাসি তোমায়’, রাকিব মুসাব্বির ফিচারিং মিক্সড অ্যালবাম ‘রোদেলা আকাশ’, লুৎফর হাসানের আয়োজনে ‘আমায় নিয়ে চলো’ অ্যালবামে গান গেয়েছেন-- ইমরান, কাজী শুভ, পূজা, লুৎফর হাসান, সুজন আরিফ, ইলিয়াস হোসাইন, ফারাবী, কর্ণিয়া, রোমান, রুমঝুম, এমএস রানা, হেমা। মিশ্র অ্যালবাম ‘তুই এবং তোকে’-তে গান রয়েছে মোট ১০টি, টি আর রোমান্স ফিচারিং মিক্সড অ্যালবাম ‘কে’তে গান গেয়েছেন-- ইলিয়াস হোসাইন, কেয়া, সুমন মজুমদার, আল পারভেজ, এম এইচ হিমু, তাজুল ইসলাম, শাহরিদ বেলাল, ঝিলিক, ফারাবি, রিয়াদ হিমি, মীর মিরাজ, অনিক সাহান ফিচারিং ‘বল কি করে’ অ্যালবামে গান গেয়েছেন-- অনিক সাহান, ইলিয়াস, ফারাবী, সাওয়ার, শান্ত, সাগর, তৃষা, স্যাম, হেমা, জয়া, মুকুল জামিল, মিশ্র অ্যালবাম ‘ভালোবাসার অথৈ জল’, মিশ্র অ্যালবাম ‘দূরে কোথাও যেও না’,  ইমরান আহমেদ ও শিরিন মুন্নীর ডুয়েট অ্যালবাম ‘তোমার জন্য’।

জি-সিরিজ ও তার অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে এবারে প্রকাশিত হয়েছে ১৪টি অ্যালবাম। ২২ বছর পর অ্যালবাম প্রকাশ করেছে হেভি মেটাল ব্যান্ড রকস্ট্রাটা। তাদের অ্যালবামের নাম ‘নতুন স্বাদের খোঁজে’। অ্যালবামে গান রয়েছে ১২টি। আশরাফ সিদ্দিকীর নির্বাচিত কবিতা নিয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তির অ্যালবাম ‘তালেব মাস্টার ও অন্যান্য’। সেজুল হোসেনের কথায় মিশ্র অ্যালবাম ‘ইস্কাটনের চিঠি’। এতে গান গেয়েছেন-- সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, পারভেজ, রিংকু, সুমন কল্যাণ, মুহিন, লুৎফর হাসান, কোনাল, লিজা, পুতুল, শিমুল খান, বেলী, রেজওয়ান। অ্যালবামের সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ।

সদ্যপ্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেছেন শিল্পী পারভীন সুলতানা। ‘সুচিত্রা স্মরণে’ অ্যালবামের সংগীতায়োজন করেছেন খায়েম আহমেদ। ১৩টি গান রয়েছে অ্যালবামে।

তিন বছরের বিরতিতে অ্যালবাম প্রকাশ করলেন কণ্ঠশিল্পী শুভ। অ্যালবামের নাম ‘অনেক স্বপ্ন’। অ্যালবামে রয়েছে ১২টি গান।

জি সিরিজ ও অগ্নিবীণা ব্যানার থেকে আরও প্রকাশিত হচ্ছে তাহসান ফিচারিং অ্যালবাম ‘আমিও যদি’। অ্যালবামের শিল্পী সারওয়ার। ডেথ রায়ট ব্যান্ডের অ্যালবাম ‘অথবা আমরা’। ইশরাত জাহানের উচ্চাঙ্গ সংগীতের অ্যালবাম ‘ইটারনাল মেলোডি’। বাঁধনের অ্যালবাম ‘জোছনা ঝরে’, তন্ময়ের অ্যালবাম ‘পালকঘর’। মিশ্র অ্যালবাম ‘প্রেমের গান’, শিল্পী-- পারভেজ, রিংকু, পুলক, শশী, পলাশ, সিঁথি, রাজু, শাওন গানওয়ালা, কর্ণিয়া, লোপা হোসাইন, শাহরিদ বেলাল, পিংকি, কামরুল ও উপমা। তৌফিক ও ফয়সাল রদ্দির অ্যালবাম ‘রাজত্ব’। মাসুদ আহমেদের কথা এবং এফএ সুমন ও সজীব দাসের সুরে ‘তোরই অনুভব’। অ্যালবামের শিল্পী-- ফাহমিদা, এফএ সুমন, শশী, কিশোর, বেলাল খান, অরিন, লুৎফর হাসান, আরজে রাজু, মাইনুল সৌরভ, তনুকা, কামরুল, এসআর সুমন।

ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হচ্ছে ৯টি অ্যালবাম। এরমধ্যে রয়েছে ইবরার টিপুর অ্যালবাম ‘জানে খোদা’। অ্যালবামে রয়েছে মোট ১০টি গান। সবগুলো গানের সুর ও সংগীতশিল্পী নিজেই করেছেন। একটি গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্বর্ণালী সাহা। প্রতীক হাসানের অ্যালবাম ‘দূরে না কাছে’। অ্যালবামে গান রয়েছে মোট দশটি। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা শিল্পী নিজেই করেছেন। লুৎফর হাসানের সুর ও সুমন কল্যাণের সংগীতে গানের অ্যালবাম ‘তুই এবং তোকে’। অ্যালবামে জন্য গান গেয়েছেন-- ইমরান, লিজা, এমএস রানা, কর্ণিয়া, লুৎফর হাসান, শিমুল খান, কাজী শুভ, বিউটি, রাজীব, সুমন কল্যাণ, মুহিন, লোপা, প্রতীক হাসান, পূজা, রাজু এবং বেলী। গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল, হাসিবুর রেজা কল্লোল, এমএস রানা, লুৎফর হাসান, ইশতিয়াক আহমেদ, এ মিজান, ইকবাল খন্দকার ও ফারহানা।

ঈগল মিউজিক থেকে আরও প্রকাশিত হচ্ছে কবিতা এবং গান নিয়ে অরিন্দমের অ্যালবাম ‘মেঘপরী’, নীলার অ্যালবাম ‘নীলা’, মুনকির খানের অ্যালবাম ‘সখি’, এএন সুমনের অ্যালবাম ‘কিছু প্রশ্ন’ এবং ‘রাজত্ব’ ও ‘তোমার আছি তোমারই থাকব’ সিনেমার গান নিয়ে অডিও অ্যালবাম।

সংগীতা প্রকাশ করছে ৭টি অ্যালবাম। মিক্সড অ্যালবাম ‘নিজের মাঝে’। অ্যালবামে গান গেয়েছেন শিল্পী শহীদ, নির্ঝর, শফিক তুহিন, ঝিলিক, আইয়ুব শাহরিয়ার, শশী, শান্ত, রুবা, মামুন, হৃদয়, সোহেল এসকে, রেজওয়ান।

গান রয়েছে ৮টি, এর মধ্যে ৪টি একক ও ৪টি দ্বৈত। আরেকটি মিক্সড অ্যালবাম ‘শুনতে কি পাও’, এতে গান রয়েছে শিল্পী নাওমী, তানভীর শাহীন, মুশফিক লিটু, কর্ণিয়া, মোহনা, ও সুমনা দেওয়ানের।

সংগীতার ব্যানারে আরও প্রকাশিত হচ্ছে, ‘শ্রাবণ ভালোবাসা’ নামে মশিউর বাপ্পির অ্যালবাম, ‘পিউর লাভ’ নামে অভিষেক নয়নের অ্যালবাম, ‘তুমি আছো হৃদয়ে’ নামে পাপড়ির অ্যালবাম, ‘স্বর্গ দেবো পাড়ি’ নামে সুজন মল্লিকের অ্যালবাম এবং উপমার অ্যালবাম ‘উপমা-১’।

লেজার ভিশন প্রকাশ করছে ৫টি অ্যালবাম। সোহানী হোসেনের কবিতা নিয়ে শিমুল মুস্তাফা ও ঈষিকা আজিজের আবৃত্তির অ্যালবাম ‘তৃতীয় একজন’। অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এতে কবিতা রয়েছে ২০টি। উনবিংশ শতকের প্রধান কবিদের কবিতা নিয়ে অভিনেতা ফারুক আহমেদের আবৃত্তির অ্যালবাম ‘অবাক জোছনা’। অ্যালবামে কবিতা রয়েছে ১৫টি। আরও প্রকাশিত হচ্ছে অনামিকা তালুকদারের অ্যালবাম ‘ভোরের সানাই’, জান্নাতে রোম্মান তিথির অ্যালবাম ‘কল্পতিথি’ এবং মাহবুবা আকন্দের নজরুল সংগীতের অ্যালবাম ‘মম মায়াময় স্বপনে’।

তানের টান ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যানার হিসেবে আত্মপ্রকাশ করল। তাদের একমাত্র অ্যালবাম হিমেল মির্জার ‘অনুভূতির অনুরণন’। অ্যালবামে গান আছে মোট ৭টি। গানের কথা লিখেছেন ও সুর দিয়েছেন শিল্পী নিজেই। অ্যালবামটি অনলাইনে বাজারজাত করছে ‘মি লেবেল।

অনলাইনভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান এমই লেবেল এবারে প্রকাশ করছে লুবনা ইয়াসমিন লিমির অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’। অ্যালবামে গান থাকছে ছয়টি।