২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্যাপ্রিওর প্রশংসায় ম্যাকনাহে

হলিউডি অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে মনে করেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা হলেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, এ বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে ডিক্যাপ্রিওর সঙ্গে মনোনয়ন পেয়েছেন ম্যাকনাহে। সম্প্রতি ডিক্যাপ্রিওর অভিনয়ের প্রশংসা করেছেন ম্যাথিউ ম্যাকনাহে।

‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমায় ডিক্যাপ্রিওর সঙ্গে অভিনয় করেছেন ম্যাকনাহে। সিনেমাটি এবার অস্কারে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে।

ম্যাকনাহে বলেন, “ডিক্যাপ্রিও এমন কিছু কাজ করেছেন যা বরাবরই আলোচিত। তিনি পুরস্কারের দাবিদার। তিনি এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা।”

‘ডালাস বায়ারস ক্লাব’ সিনেমার জন্য পরিচিত ওই অভিনেতা রন উডরুফের বায়োপিকে একজন এইডস রোগীর চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচক মহলে প্রশংসিত হন।