২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইটস ওনলি লাভ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১০ ফেব্রুয়ারি রাজীব হোসেন ফিচারিং “ইটস ওনলি লাভ” অ্যালবাম প্রকাশিত হচ্ছে। অ্যালবামটি প্রকাশ করছে সিডি চয়েজ।

চিন্তামন তুষার

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

রাজীবের সুর ও সংগীতে অ্যালবামে স্থান পেয়েছে নয়টি দ্বৈত ও তিনটি একক গান। গানগুলো গেয়েছেন সাইদ হাসান টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, সন্দীপন, লুৎফর হাসান, রুপম, সজল, সুজন আরিফ ও নির্ঝর।

তিনি জানান, সন্দীপন, লুৎফর রহমান ও সজলের গাওয়া তিনটি একক গান রয়েছে এখানে।

তিনি বলেন, “সন্দীপনের গানটি ফোক ফিউশন, লুৎফরের গানটি ব্যালাড ধাচের এবং সজলের গানটি বাণিজ্যিক ধারার।”

মেলোডিনির্ভর পপ ও ফিউশন ধারায় অন্যান্য গানের সুর করেছেন বলে জানান রাজীব।

তিনি আরও জানান, ‘ওনলি লাভ’ শিরোনামের গানটি গেয়েছেন সুজন আরিফ ও নির্ঝর, ‘উড়ো চিঠি’ গানটি গেয়েছেন টিপু ও মারিয়া,  ‘এই পাথর হৃদয়’ গানটি গেয়েছেন জুয়েল ও তাপসী।

‘ইটস ওনলি লাভ’ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন-- গুঞ্জন চৌধুরী, আশিক বন্ধু, সোমেশ্বর ওলি, লুৎফর হাসান, মোস্তফা মাহমুদ, তারেক ফিরোজ, রাজীব হোসেন, রবিউল ইসলাম জীবন, অনিক শামীম, নাজু, তাপসী রুমা, মারিয়া, শিউলী, ঝর্ণা, জাবেদ তপু ও জিম।

রাজীব আরও জানান, এবারের ভালোবাসা দিবসে তার সংগীতে লুৎফর হাসানের একটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে। তিনি সুজন আরিফ, সজল, শামীমের অ্যালবামেরও কাজ করছেন। সন্দীপনের একটি অ্যালবামের কাজও করছেন। এই অ্যালবামে ফিউশন, রক, ব্লুজ, জ্যাজ, ক্ল্যাসিক-- এমন সব ধারার সুরে গান থাকছে।

রাজীবের সুর ও সংগীতে ‘কে আঁকে অন্য ছবি’ প্রকাশ পায় ২০১০ সালে। ওই অ্যালবামে ‘মাঝে মাঝে তোমায় ভেবে’ শীর্ষক একটি গান ছিল তাহসানের গাওয়া। অ্যালবামটি প্রকাশের পর রাজীবের আর কোনো কাজ প্রকাশ হয়নি এ পর্যন্ত।