২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুরাগের ঘর ছাড়লেন কালকি

বলিউডি পরিচালক অনুরাগ কশ্যপের ঘর ছেড়েছেন তার স্ত্রী অভিনেত্রী কালকি কোচলিন। বর্তমানে একটি ভাড়া বাসায় থাকছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মিড ডে জানায়, অনুরাগের ফ্ল্যাট ছেড়েছেন কালকি। কালকি এবং অনুরাগের সম্পর্কে কিছু সমস্যা চলছে। আর সেগুলো মিটিয়ে নিতেই কিছু সময় একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন কালকি। তবে কালকি যে নতুন বাসা ভাড়া করেছেন, সে বাসার চুক্তি স্বাক্ষর করা হয়েছে কালকি এবং অনুরাগ দুজনের নামে।

কালকি সম্প্রতি শুটিং শেষে মুম্বাই ফিরেছেন। আর ফিরেই অনুরাগের কাছ থেকে আলাদা বসবাস শুরু করেছেন তিনি। তবে তাদের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, তারা তাদের সম্পর্কের ইতি টানছেন না।

সূত্রটি জানায়, তারা তাদের সম্পর্কের ইতি টানার পরিকল্পনা করছেন না। তারা শুধু একে অপরকে কিছুটা সময় দিচ্ছেন। আলাদা থাকলেও তাদের মধ্যে যোগাযোগ রয়েছে।

এ সম্পর্কে কালকি নিজেও জানিয়েছেন সংবাদমাধ্যমটিকে। তবে এর বেশি বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।