২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় সাধনার ‘চম্পাবতী’

নাট্যদল সাধনার পঞ্চদশ প্রযোজনা গীতিনাট্য ‘চম্পাবতী’ রোববার সন্ধ্যা সাতটায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে। এটি নাটকের তৃতীয় মঞ্চায়ন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:15 PM

Updated : 13 Oct 2022, 11:46 AM

এ গীতিনাট্যে নাটক এবং নৃত্য পরিচালনা করেছেন শামিম হাসান ও শাব্বির আহমেদ খান বিজু।

শামিম হাসান গ্লিটজকে জানান, কবি জসীমউদ্দিনের ‘বেদের মেয়ে’ অবলম্বনে সৈয়দ শামসুল হক লিখেছেন নৃত্যনাট্য ‘চম্পাবতী’।

শামীম আরও জানান, এ নৃত্যনাট্য সাধনার প্রথম লোক-আঙ্গিকের নৃত্য। এটি মঞ্চায়নের আগে লাঠিখেলা, রাইবেঁশে, পুরুলিয়া ছৌ ও ময়ূরভঞ্জা ছৌ নামে চার রকম লোকনৃত্য বিষয়ে অভিনয়শিল্পীদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করে দলটি। গীতিনাট্যে এ চারটি নাচের সমন্বয় করেছেন শাব্বির।

চম্পা, মালেকা ও আসমানী গয়া নামে তিন নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে এগিয়েছে ‘চম্পাবতী’র কাহিনি। এ গল্পে ভিন্ন দুই সশ।ফ্যদায় - ভবঘুরে বেদে ও গ্রাম বাংলার রক্ষণশীল সমাজের চিত্র ফুটে উঠেছে।

এ নাটকে সার্বিক শৈল্পিক নির্দেশনায় রয়েছেন লুবনা মারিয়াম। নৃত্যনাট্যের সংগীতাংশে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল, আনুশেহ্ আনাদিল ও কাঙ্গালিনী সুফিয়া।