২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডওয়েতে ক্র্যানস্টন

এবার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হবে হলিউডি অভিনেতা ব্রায়ান কার্নস্টনের। শীঘ্রই ‘অল দ্য ওয়ে’ নাটকে অভিনয় করবেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 04:52 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, রাজনৈতিক ড্রামা ধাঁচের নাটক ‘অল দ্য ওয়ে’তে এবার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ভূমিকায় অভিনয় করবেন কার্নস্টন। ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত এই অভিনেতার ক্যারিয়ারে এটাই হবে প্রথম মঞ্চ নাটক।

সম্প্রতি নিউ ইয়র্ক ডেইলি নিউজকে ক্র্যানস্টন বলেন, “ওয়াল্টার হোয়াইটের মতো এই চরিত্রটিও অনেক শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং চালাক।”

অনেক আগে থেকেই মঞ্চে অভিনয় করতে চেয়েছিলেন ক্র্যানস্টন। তবে তিনি এমন কোনো চরিত্র চাননি, যা তার নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না।

ক্র্যানস্টন বলেন, “আমি এমন কোনো নাটকে অভিনয় করতে চাইনি যা শুধু আমার নাটকে অভিনয় করার ইচ্ছাকে পূরণ করবে। আমি এমন কিছু করতে চেয়েছি যা আমার নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে।”

কেনেডির মৃত্যুর পর ১৯৬৩ সালে প্রেসিডেন্টের আসনে বসেন জনসন। তাকে নিয়েই নির্মিত হবে এই নাটক।

রবার্ট শেনকানের পরিচালনায় ‘অল দ্য ওয়ে’ প্রদর্শিত হবে চলতি বছরের ৬ মার্চ।