২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুচিত্রা সেন স্মরণে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের প্রয়াণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি  স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 04:17 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

একাডেমি সূত্রে জানা যায়, সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত  ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।

আরও উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী কবরী এবং  পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

স্মরণসভা শেষে পরিবেশিত হবে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র ‘উত্তর ফাল্গুনি’।