২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালে ‘জাগগা জাসুস’

রণবীর কাপুর অভিনীত ‘জাগগা জাসুস’ সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ২৯ মে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

অনুরাগ বসু পরিচালিত সিনেমা ‘জাগগা জাসুস’ মুক্তি দেওয়া হবে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’এর অনুষ্ঠান শেষ হওয়ার পরে। সম্প্রতি এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, এই সিনেমা অনুরাগের সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করছেন রণবীর। অনুরাগের সঙ্গে মিলে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ শুরু করবেন তিনি, যার নাম ‘পিকচার শুরু’ প্রোডাকশনস।

সিনেমায় একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তিনি জানান, অনেকটা ‘শার্লক হোমস’,‘জেমস বন্ড’ এবং ‘মিশন ইম্পসিবল’এর মিশ্রণ হবে ‘জাগগা জাসুস’। সঙ্গে থাকবে বলিউডি কায়দায় নাচ-গান এবং কমেডি।

এর আগে রণবীর জানিয়েছিলেন, সিনেমাটি মুক্তির আগে আরও অনেক কিছু করার পরিকল্পনা আছে তার। তিনি চাইছেন ‘জাগগা জুনিয়র’ নামে শিশুদের জন্য একটি টিভি অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করতে। ‘জাগগা জাসুস’এর কাহিনির উপর কমিকবুক এবং কার্টুন প্রকাশের ইচ্ছা রয়েছে রণবীরের। যেন সিনেমাটি মুক্তির পর মানুষ সহজেই বুঝতে পারে, ‘জাগগা জাসুস’ আসলে কে।

‘জাগগা জাসুস’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।