২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ প্রোগ্রামে ব্যস্ত ঝিলিক

অডিও বাজারের মন্দায় মিক্সড অ্যালবাম ও কনসার্টের ব্যস্ততা না থাকলেও বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী জানিতা আহমেদ ঝিলিক।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 05:21 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ঝিলিক গ্লিটজকে জানান, বুধবার ‘ওয়ালটন এশিয়ান মিউজিক’ এবং শুক্রবার ‘ওয়ালটন মিউজিক স্টেশন’ শিরোনামে দুটি সরাসরি গানের অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন।

ঝিলিক বলেন, “‘ওয়ালটন এশিয়ান মিউজিক’ অনুষ্ঠানে আমি ২০টি মৌলিক গান শোনাব। এর পাশাপাশি পাঁচটি জনপ্রিয় বাংলা গান শোনাব। দ্বিতীয় প্রোগ্রামে আমি ১০টি মৌলিক গান শোনাব। দুটি প্রোগ্রামেই দর্শক ফোনে আমার সঙ্গে আড্ডা দিতে পারবেন। তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন।”

সম্প্রতি মান্নান মোহাম্মদের ‘মনে মনে বলি ভালোবাসি’ সিনেমাতে প্লেব্যাক করেছেন তিনি।

ঝিলিক তার তৃতীয় একক অ্যালবামের পরিকল্পনা করছেন। তিনি জানান, মেলোডি, রক ও হিপহপ ধাঁচের গান নিয়ে পরবর্তী অ্যালবাম সাজাবেন তিনি।

ঝিলিক আরও জানিয়েছেন, সুমন কল্যাণের মিক্সড অ্যালবামে একটি একক গান রয়েছে তার। অ্যালবামটি খুব শীঘ্রই বাজারে আসবে।

ঝিলিকের প্রথম একক অ্যালবাম ‘আমার কী দোষ’ প্রকাশিত হয় ২০০৮ সালে। তার দ্বিতীয় একক অ্যালবাম ‘ঝিলিক’।

‘ওয়ালটন এশিয়ান মিউজিক’ অনুষ্ঠানটি বুধবার রাত ১১টায় এশিয়ান টিভিতে এবং ‘ওয়ালটন মিউজিক স্টেশন’

অনুষ্ঠানটি শুক্রবার রাত ১২টায় আরটিভিতে প্রচারিত হবে।