২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে যেতে চান আদনান

চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন টিভি অভিনেতা আদনান আহমেদ। ইতোমধ্যে চঞ্চল বড়ুয়ার একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

আদনান বলেন, “দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছি। এবার চলচ্চিত্রে থিতু হতে চাই।”

এখন আদনান বেশকিছু নাটক ও বিজ্ঞাপনের কাজে ব্যস্ত সময় পার করছেন। এখন তিনি রিকিয়া মাসুদোর ‘দিনবদল’, শাহীন স্বাধীনের ‘উদ্দেশ্য লক্ষ ফলাফল’, সৈয়দ যামিমের ‘চেনা পথ অচেনা গলি’, আনোয়ার হোসেন বুলুর ‘মনের মানুষ’ নাটকে অভিনয় করছেন।

এর আগে ২০১১ সালে তাজু কামরুলের ‘ভীমরতি’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আদনান। এরপর শ্রাবণী ফেরদৌসের ‘কুড়ি বছর পর’ ও ‘শুভযাত্রা’, আশরাফুল আলম রিপনের ‘বন্ধুতা’, শুভ্র খানের ধারাবাহিক ‘পোস্টমর্টেম’, রিকিয়া মাসুদোর ‘সামারা’ এবং সৈয়দ জামিলের ‘একদিন প্রতিদিন’ নাটকে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের বাইরে আদনান বেশকিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। তিনি জানান, ভালো পণ্য ও নির্মাতা পেলে বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করবেন।