২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চড় খেলেন ডিক্যাপ্রিও

নতুন সিনেমা ‘উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর এক দৃশ্যে সহশিল্পীর চড় খেতে হল লিওনার্দো ডিক্যাপ্রিওকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সিনেমায় ডিক্যাপ্রিওর সহশিল্পী মারগট রবি জানান, কাহিনির প্রয়োজনে বাধ্য হয়েই ডিক্যাপ্রিওকে চড় মেরেছেন তিনি।

তবে যতটা না তিনি ভেবেছিলেন চড়টা তার চেয়েও অনেক বেশি জোরে লেগেছে!

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, সম্প্রতি এক ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে রবি এ কথা বলেন।

রবি আরও জানান, অভিনয় করতে করতে রাগে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এক পর্যায়ে রেগে গিয়ে কষে চড় মারেন ডিক্যাপ্রিওর গালে।

‘প্যান অ্যাম’-খ্যাত ওই অভিনেত্রী আরও জানান, এ দৃশ্য দেখার পর এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা ছেয়ে গিয়েছিল পুরো সেটে। কিছুক্ষণ পর সবাই জোরে হেসে ওঠেন।

তবে রবি ভয় পেয়েছিলেন, চড় খাওয়ার পর হয়তো তার বিরুদ্ধে মামলা করে বসবেন ডিক্যাপ্রিও।

রবি আরও জানান, সঙ্গে সঙ্গেই ডিক্যাপ্রিওর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। তবে তার সাবলীল অভিনয়ে এত খুশি হয়েছিলেন ডিক্যাপ্রিও, যে আরও একবার চড় খেতে রাজি হয়ে যান!