২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার বর্ষা-টু

কণ্ঠশিল্পী বর্ষা চৌধুরীর তৃতীয় একক অ্যালবাম ‘বর্ষা-টু’ প্রকাশিত হল ৩১ ডিসেম্বর। অ্যালবামে সুর ও সংগীতের কাজ করেছেন রিপন খান, তৌসিফ, কাজী শুভ, আহমেদ চপল, বর্ষা, বর্ণ চক্রবর্তী, লেলিন, সচি সামাদ ও আপন আহসান।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 03:43 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এই অ্যালবামে থাকছে, ‘ভালোবাসি’, ‘তোর ছোঁয়াতে’, ‘ভাবছি তোমাকে’, ‘মন খোঁজে তোমায়’, ‘হৃদয়ের মাঝে’, ‘তোমাকে চাই’, ‘দেয়াল’, ‘একটু একটু করে’ শিরোনামের ৮টি গান। গান লিখেছেন অনুরূপ আইচ, তৌসিফ, ওমর ফারুক, বর্ষা, লেলিন, বর্ণ চক্রবর্তী, আপন আহসান।

বর্ষা জানান, অ্যালবামে বেশ কয়েকটি দ্বৈত গান রয়েছে। গানগুলোতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তৌসিফ, কাজী শুভ, বর্ণ চক্রবর্তী, রায়ান অর্ণব, আপন আহসান ও মুকুল জামিল।

অ্যালবামের দুটি গান হৃদয়ের আয়না ও মন খোঁজে তোমায়-এর মিউজিক ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলেও জানিয়েছেন বর্ষা।

তিনি আরও জানিয়েছেন, অ্যালবামটি প্রকাশ ও পরিবেশনা করা হচ্ছে ‘সিডি চয়েজ’র ব্যানারে।