২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ে আগ্রহী স্পিয়ার্স

সম্প্রতি  সংগীত থেকে অবসরের ঘোষণার পর পপতারকা ব্রিটনি স্পিয়ার্স জানালেন, এবার অভিনয় করতে চান তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 06:37 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ভালো চরিত্র পেলে অভিনয় করবেন স্পিয়ার্স।

ই!নিউজকে স্পেয়ার্স জানান, সিনেমা তার খুব পছন্দ। আর তাই নিজে অভিনয় করার সুযোগ পেলেও তিনি তনি লুফে নেবেন। কমেডি সিনেমাও বেশ পছন্দ করেন স্পিয়ার্স।

‘টক্সিক’ হিটমেকার ৩২ বছর বয়সী ওই অভিনেত্রী তার কাজের অবসরের বিষয়েও কথা বলেন। তিনি মনে করেন এখনও অনেক কাজ বাকি আছে তার। আর তাই এখনও কাজ করতে চান স্পিয়ার্স।

অভিনয়ের প্রতি আগ্রহ ছাড়াও আবারও মা হতে চান স্পিয়ার্স। আর আবারও যদি সন্তানের মা হন তিনি তবে তিনি লুইজিয়ানায় ফিরে যাবেন বলে জানান।

স্পিয়ার্স ২০০২ সালে একটি সিনেমা এবং বেশ কটি টিভি শো-তে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। ‘ক্রসরোড’ সিনেমায় টারায়ান ম্যানিং এবং জো সালডানার সঙ্গে কাজ করেছেন তিনি।

‘হাও আই মেট ইওর মাদার’ টিভি সিরিজের বেশ কয়েকটি পর্বে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি।