২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জীব উৎসব স্থগিত

এবারের ‘সঞ্জীব উৎসব’ স্থগিত ঘোষণা করেছে ব্যন্ডদল দলছুট। তাদের প্রয়াত সদস্য সঞ্জীব চৌধুরীর জন্মদিন পালনে উৎসবটি আয়োজন করে। আয়োজনে গান, কবিতা, বক্তৃতার মাধ্যমে তাকে স্মরণের পাশাপাশি একজন সাংবাদিকতার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 04:13 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

এ বিষয়ে দলটির ম্যানেজার শাহান কবন্ধ গ্লিটজকে বলেন, “দেশের অস্থিতিশীল অবস্থার কারণে প্রতিবছরের মতো এবার আয়োজনটি করা সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “আমরা প্রতি বছর একজন সাংবাদিকতার শিক্ষার্থীকে বৃত্তি দেই। এ বছরও বৃত্তি দেব, তবে উৎসবের মঞ্চে সেই বৃত্তির চেক তুলে দেওয়া সম্ভব হচ্ছে না।”

তিনি জানান, উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করার মতো পরিবেশ না থাকায় বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে দেশ টিভির লাইভ শোতে অংশ নিচ্ছে ব্যান্ডটি। অনুষ্ঠানে আরও অংশ নিচ্ছেন জয় ও পারভেজ। রাত ১১টায় রেডিও স্বাধীন ৯২.৪ এফএম-এ সঞ্জীব চৌধুরীকে নিয়ে কথা বলবেন, বাপ্পা মজুমদার, গোলাম ফারুক ও টোকন ঠাকুর।

দলছুটের প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলায় জন্ম নেন। পেশাগতভাবে তিনি সাংবাদিকতার পাশাপাশি সংগীতচর্চা করতেন। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি মারা যান।