২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তে ভেজা মাটি

জসীম উদ্দীন দেওয়ানের চিত্রনাট্যে মুক্তিযুদ্ধের নাটক ‘রক্তে ভেজা মাটি’তে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ ও মীর সাব্বির। নাটকটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 05:52 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

পরিচালক রাসেল গ্লিটজকে জানান, নাটকটিতে মুক্তিযোদ্ধা কমান্ডারের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তার গর্ভবতী স্ত্রী কল্পনার চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পীরজাদা শহিদুল হারুন, আশরাফ কবির, জান্নাতুল ফেরদৌস ইতি, অন্তরা দীপা, শিশুশিল্পী বহতা নদী, সাইফুল বিন সামাদ শুভ্র, তালিম কুমার রায় প্রমুখ।

বিজয়ের মাস উপলক্ষে বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।