‘জয় হো’ গানে নেই সালমান
নতুন সিনেমা ‘জয় হো’র টাইটেল গানে থাকবেন না এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা সালমান খান।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সম্প্রতি সিনেমাটির টাইটেল গানের শুটিং করা হয়েছে মুম্বাইতে। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ হল, এই গানে থাকবেন না সালমান।
টাইটেল গানটি শোনা যাবে সিনেমা শুরুর সময়ে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, গানটি শেষ হওয়ার পরপরই সালমানের পর্দায় আগমন ঘটবে।
গানটি লিখেছেন গীতিকার দাবু মালিকের ছেলে অমল মালিক। এই সিনেমায় আরও দুটি গান লিখেছেন অমল। তার ভাই আরমান মালিক সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন।
এদিকে ভক্তরা যখন অপেক্ষা করছেন সালমানকে আরও একবার বড়পর্দায় দেখা জন্য, তখন সিনেমার নাম নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা।
অস্কারবিজয়ী গীতিকার-সুরকার এ আর রহমান স¤প্রতি জানিয়েছেন, ‘স্ল্যামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় তার গান ‘জয় হো’ অস্কার পাওয়ার পর এই নামের কপিরাইট করে রেখেছেন তিনি। আর তাই যে কোনো কাজে এই নাম ব্যবহার করতে হলে নিতে হবে তার অনুমতি।
এদিকে কোনো প্রকার অনুমতি ছাড়া এই নাম ব্যবহার করার কারণে ‘জয় হো’ সিনেমার নির্মাতা সোহেল খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন রহমান।
সর্বশেষ খবর অনুযায়ী, ব্যাপারটি যেন আইনি জটিলতায় জড়িয়ে না যায় তাই আদালতের বাইরে রহমানের সঙ্গে আলোচনা করছেন সোহেল খান।
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘জয় হো’ মুক্তি পাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।
