প্রিয়াংকার সাত মিনিটে ছয় কোটি রুপি
নতুন বছরের আগের রাতে সাত মিনিটের এক পারফরম্যান্সের জন্য বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে দেওয়া হবে ছয় কোটি রুপি।
জনপ্রিয়তার সবসময়ই থাকে আলাদা মূল্য। অন্তত প্রিয়াংকা চোপড়ার ক্ষেত্রে এ কথা শতভাগ সত্য। নতুন বছরের আগের রাতে তিনি পারফর্ম করবেন মাত্র সাত মিনিট। আর এ জন্য তাকে দেওয়া হবে ছয় কোটি রুপি।
মিডডের খবর অনুযায়ী, চেন্নাই শহরের পার্ক হায়াত হোটেলের এক অনুষ্ঠানে নাচবেন প্রিয়াংকা।
যদিও প্রথমে আয়োজকরা চাইছিলেন, নাচের পাশাপাশি গানও গাইবেন প্রিয়াংকা। কিন্তু তাকে রাজি করানো সম্ভব হয়নি।
অভিনয় এবং গান গাওয়ার পাশাপাশি এ বছর কয়েকটি সিনেমায় আইটেম গানের সঙ্গেও নেচেছেন প্রিয়াংকা। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমায় ‘বাবলি’ এবং ‘রাম-লীলা’ সিনেমায় ‘রাম চাহে লীলা’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে।
