২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভিডিতে গেরিলা

নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত এবং জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘গেরিলা’র ডিভিডি প্রকাশ করছে অডিও-ভিডিও প্রকাশনা ও পরিবেশনা প্রতিষ্ঠান লেজার ভিশন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 03:55 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একেএম আরিফুর রহমান গ্লিটজকে জানান, জাতীয় চিত্রশালা মিলনায়তনে ডিভিডির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে মেকিং অব গেরিলা প্রদর্শিত হবে।

এ.কে.এম আরিফুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিটির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ ও প্রযোজক এশা ইউসুফ এবং ফরিদুর রেজা সাগর।

১১টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১১ সালে।

এতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আহমেদ রুবেল, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, আজাদ আবুল কালাম।