‘ওয়ার্ল্ড ওয়ার জে টু’ পরিচালনায় অ্যান্তোনিও বেয়োনা
ব্র্যাড পিট অভিনীত ‘ওয়ার্ল্ড ওয়ার জে’ সিনেমার সিকুয়েল পরিচালনার দায়িত্ব হুয়ান অ্যান্তোনিও বেয়োনাকে দিতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট অ্যান্ড স্কাইড্যান্স পিকচার্স।
আইএমডিবি জানায়, প্যারামাউন্ট অ্যান্ড স্কাইড্যান্স পিকচার্সের ব্যানারে চলতি বছর মুক্তিপ্রাপ্ত জম্বি মুভি ‘ওয়ার্ল্ড ওয়ার জে’ বিশ্বব্যাপী বেশ সাড়া জাগায়। সিনেমাটি মোট আয় করে ৫৪ কোটি মার্কিন ডলার।
সিনেমার সিকুয়েল পরিচালনার ভার এবার নিতে যাচ্ছেন স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক হুয়ান অ্যান্তোনিও বেয়োনা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিকুয়েল প্রযোজনাও করবেন ব্র্যাড পিট। তার সঙ্গে স্কাইড্যান্সের হয়ে পরিচালনা করবেন ডেভিড এলিসন।
সিনেমার মূল পর্বে পিট জাতিসংঘের এক কর্মীর চরিত্রে অভিনয় করেন। যিনি জম্বির সংক্রমণ ঠেকানোর জন্য বিশ্বের বেশ কয়েকটি দেশে যান।
‘ওয়ার্ল্ড ওয়ার জে’ সিনেমার কাহিনি প্রথমে কিছুটা সমালোচিত হলেও পরে তা বক্স অফিসে বেশ আলোড়ন সৃষ্টি করে। তবে সিনেমার সিকুয়েলের চিত্রনাট্য কে লিখবেন সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
বেয়োনা বর্তমানে ‘দ্য অরফ্যান’ সিনেমা পরিচালনার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন।
