২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহিদের উপহার

দামি উপহার দেওয়ার জন্য বন্ধুমহলে খ্যাত শাহিদ কাপুর সম্প্রতি প্রযোজক ভিকি রাজানিকে একটি রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 03:38 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

মিড ডে জানায়, বরাবরই বন্ধুদের দামি উপহার দিয়ে চমকে দিতে ভালোবাসেন শাহিদ। আর সেই ধারায় শাহিদ অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রা...রাজকুমার’ সিনেমার পরিচালক ভিকি এবার একটি রোলেক্স ঘড়ি উপহার পেলেন।

১০ ডিসেম্বর একটি টেলিভিশন সাক্ষাৎকারের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসে যান শাহিদ। সাক্ষাৎকার শেষে রোলেক্সের এশটি ওয়েস্টার পারপেচুয়াল ঘড়ি তুলে দেন রাজানির হাতে।

ভিকি বলেন, “সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক মহলে বেশ ভালো সাড়া জাগিয়েছে। আর শাহিদ আমাকে একটি রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন এই সাফল্যে। সত্যিই অসাধারণ সেটি।”

চলতি বছরের জানুয়ারি মাসে শাহিদ তার হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমকে এক জোড়া স্পিকার উপহার দেন। ওই স্পিকার ভারতে সহজলভ্য নয়। শাহিদ নিউ ইয়র্ক থেকে তা এনেছিলেন।