প্যাটিনসনের নতুন সিনেমা
অভিনেতা ব্র্যাডি করবেট প্রথমবারের মতো বসতে যাচ্ছেন পরিচালকের আসনে, আর তার সিনেমা ‘দ্য চাইল্ডহুড লিডার’-এ অভিনয় করবেন রবার্ট প্যাটিনসন।
এইস শোবিজ জানিয়েছে, ‘কসমোপলিস’ সিনেমার পর আরও একবার অভিনেত্রী জুলিয়েট বিনোশের সঙ্গে নতুন এই সিনেমায় অভিনয় করবেন প্যাটিনসন। আরও থাকবেন অভিনেতা টিম রথ।
‘দ্য স্লিপওয়াকার’ সিনেমার পরিচালক মোনা ফাস্টভল্ডের সঙ্গে মিলে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন করবেট।
এখনই সিনেমাটির ব্যাপারে বেশি কিছু জানাতে রাজি নন কেউই। তবে জানা গেছে, ‘দ্য চাইল্ডহুড লিডার’-এর কাহিনি গড়ে উঠবে প্রথম বিশ্বযুদ্ধের এক নেতার শৈশবকে কেন্দ্র করে।
২০১৪ সালের মে মাস থেকে ইউরোপে শুরু হবে ‘দ্য চাইল্ডহুড লিডার’-এর শুটিং।
