মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
‘ফিরে দেখা ৭১- মুক্তিযুদ্ধে তরুণ প্রজন্ম ও নিম্নবর্গ’ শিরোনামে একটি চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। শনিবার বিকাল চারটায় ছায়ানট মিলনায়তনে শুরু হবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠান সমন্বয়ক নাজমুল আরেফিন গ্লিটজকে বলেন, “স্বাধীনতার চার দশকে নির্মিত বাংলা সিনেমাতে মুক্তিযুদ্ধের প্রভাব ব্যাপক। বাংলাদেশের সমাজ, রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নানামুখী প্রভাব সম্পর্কে আলাপচারিতার প্রয়াসে এ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ”
এ আয়োজনে প্রয়াত নির্মাতা তারেক মাসুদ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মুক্তির গান ও ‘নরসুন্দর’ প্রদর্শিত হবে। চলচ্চিত্র প্রদর্শনী শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
