জাভেদ আখতার হাসপাতালে
মেরুদন্ডের ব্যথার কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন গীতিকার এবং লেখক জাভেদ আখতার।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ২৮ নভেম্বর পিঠে ব্যথা হয় জাভেদের। ব্যথা নিয়েও তিনি দিল্লিতে টাইমস অফ ইন্ডিয়ার ১৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
কিন্তু পরদিন সকালে তার ব্যথা অনেক বেড়ে যায়। বাথরুমে থাকা অবস্থায় তিনি নিজের শরীর নড়াচড়া করতে অক্ষম হয়ে পড়েন। এক পর্যায়ে তার পরিচারক বাথরুমের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে উদ্ধার করেন জাভেদকে।
এ ঘটনার পর স্বামীকে দিল্লির একটি স্পাইনাল হাসপাতালে ভর্তি করিয়েছেন স্ত্রী শাবানা আজমী।
টানা তিনদিন মারাত্মক ব্যথা সহ্য করার পর অবশেষে এখন উঠে বসতে পারছেন জাভেদ। ধীরে ধীরে হাঁটাও শুরু করছেন তিনি।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাই ফিরতে পারবেন জাভেদ।
