২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই উৎসবে ‘পিঁপড়াবিদ্যা’

মধ্যপ্রাচ্যের শহর দুবাই ৬-১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’র।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:29 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

বিশেষ প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্রটি মনোনয়ন পেয়েছে উৎসবের ‘মুহর’ পুরস্কারের জন্য।

ফারুকী গ্লিটজকে বলেন, “আলোর মুখ দেখতে যাচ্ছে পিঁপড়াবিদ্যা। অনেক কষ্ট করে বানিয়েছি এটি।”

চলচ্চিত্রটি উৎসবের ‘মোয়ে ১’ হলে ৮ ও ১০ ডিসেম্বর প্রদর্শিত হবে।

দুবাই উৎসবে ১৭৪ টি সিনেমা প্রদর্শিত হবে ।

এবারের উৎসবে অংশ নেবেন জিম শেরিডান, কেইট ব্লাঞ্চেট, মার্টিন শিন, ইরফান খান, প্রিয়াংকা চোপড়া, রনভির সিং, শেখর কাপুর, মার্ক রুফলো, নাওমি হারিস এর মতো সেলিব্রেটিরা।

উৎসবে যোগ দেওয়ার জন্য ফারুকী, ফরিদুর রেজা সাগর ও শীনা চৌহান দুবাই যাচ্ছেন ৬ ডিসেম্বর।

‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রতে অভিনয় করছেন মুকিত জাকারিয়া, সাব্বির হাসান, নূর ইমরান মিঠু ও ভারতীয় মডেল শীনা চৌহান। চলচ্চিত্রটি নির্মাণে একাংশের খরচ যোগাচ্ছে ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ (এপিএম)। এর বাংলাদেশী প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.।

চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য কিছুটা সময় নেবেন বলে জানিয়েছেন পরিচালক ফারুকী।