২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডে জুহি 

প্রথমবারের মতো হলিউডে নিজের নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী জুহি চাওলা। অভিনেতা ওম পুরি এবং হেলেন মিরেনের সঙ্গে এবার হলিউডি সিনেমা ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’তে অভিনয় করবেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 04:50 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

স্টিভেন স্পিলবার্গ এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন ল্যাসি হ্যালস্ট্রম।

আমেরিকান লেখক রিচার্ড সি মরেইসের লেখা ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’ বইয়ের কাহিনি গড়ে উঠেছে একজন ভারতীয় শেফকে নিয়ে, যিনি ফরাসি খাবার তৈরি করে খ্যাতি পান।

চলতি বছরের শুরুতে ভারত সফরে এসেছিলেন স্পিলবার্গ; ওই সময় বেশ কয়েকজন বলিউডি শিল্পীর সঙ্গে দেখা করেন তিনি। সিনেমার কাস্টিং টিম তখন কয়েকজন শিল্পীর নামের তালিকা স্পিলবার্গকে দেখান। সেখানে জুহির নামও ছিল।

এক সূত্রের বরাতে মিডডে জানিয়েছে, সিনেমাটির একটি বড় অংশ ইতোমধ্যেই ফ্রান্সে শুটিং করা হয়েছে। বাকি শুটিং হবে মুম্বাইতে। সিনেমায় ওম পুরি একজন ভারতীয় নাগরিকের ভূমিকায় অভিনয় করেছেন যিনি প্যারিসে বসবাস করেন। তার অতীত স্মৃতি চিত্রায়নের জন্য মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে।