২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলেট রাজার কমিক বুক

নিজের অভিনীত সিনেমা ‘বুলেট রাজার’ গল্প কমিক বইয়ে প্রকাশ করবেন সাইফ আলি খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 05:58 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, হাতে আঁকা এই কমিক বইয়ের ছবিগুলো হবে খুবই সাধারণ। ইতোমধ্যেই কমিক বুকের এই সিরিজের উদ্বোধন করা হয়েছে ইন্টারনেটে,আর ভক্তদের আগ্রহ দেখে দারুণ খুশি সাইফ।

এর আগেও নিজের অভিনীত সিনেমা ‘এজেন্ট ভিনোদ’-এর গল্প নিয়ে একটি কমিক বই প্রকাশ করেছিলেন কমিকপ্রেমী সাইফ।

তিগমাংশু ধুলিয়া পরিচালিত ‘বুলেট রাজা’ সিনেমায় সাইফের সঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। সিনেমাটি মুক্তি পাবে ২৯ নভেম্বর।