২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম-কেনিকে নিয়ে গাগার প্যারোডি 

সেলিব্রিটি টক শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এর একটি পর্বে কিম কার্ডাশিয়ান এবং কেনি ওয়েস্টকে নিয়ে প্যারোডিতে অংশ নিয়েছেন পপতারকা লেডি গাগা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 05:53 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে অংশ নেন গাগা। অনুষ্ঠানের একটি অংশে কিম কার্ডাশিয়ান এবং কেনি ওয়েস্টকে নিয়ে একটি ‘প্যারোডি’ তৈরি করেন তিনি।

এই প্যারোডিতে দেখা যায় কিম এবং কেনি তাদের নতুন একটি মর্নিং শো উপস্থাপনা করছেন, যার নাম ‘ওয়েকিং আপ উইথ কিমি’। কৌতুক অভিনেত্রী নাসিম পেড্রাড এবং অভিনেতা জে ফারাও এখানে কিম এবং কেনির ভূমিকায় অভিনয় করেন।

আর গাগা অভিনয় করেন ক্যারেন নামের এক মহিলার চরিত্রে, যিনি অ্যাপল স্টোরে কাজ করেন। প্যারোডিতে গাগা কিম এবং কেনির জীবনযাত্রা নিয়ে নানা ধরনের বিদ্রুপ করেন।

আমেরিকান রিয়ালিটি শো তারকা কিম কার্ডাশিয়ান এবং তার প্রেমিক র‌্যাপার কেনি ওয়েস্টের জীবনযাপন অনেকদিন ধরেই পরিণত হয়েছে দর্শকদের হাস্যরসের বিষয়বস্তুতে। অন্যদিকে কাঁচা মাংসের গাউন, বেলুন-জামার মতো নিত্য নতুন অদ্ভুতুড়ে পোশাক পরে বিগত কয়েক বছর ধরেই খবরের শিরোনাম হয়েছেন গাগা। সম্প্রতি তার নতুন অ্যালবাম ‘আর্টপপ’-এর উদ্বোধনীতে প্রথমবারের মতো ‘উড়ুক্কু পোশাক’ পরে হইচই ফেলে দেন তিনি।