২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপোষহীন’-এ নিপুণ

অভিনেত্রী নিপুণ আক্তার এবার চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতা গাজী মাজরুল আনোয়ারের পরবর্তী সিনেমা ‘আপোষহীন’-এ। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন হেলাল খান।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 05:48 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

এ বিষয়ে নিপুণ গ্লিটজকে বলেন, “রোমান্টিক ঘরানার এই সিনেমায় আমার চরিত্রের নাম ‘পুতুল’ চরিত্রে অভিনয় করবেন। ২৭ নভেম্বর থেকে শুরু হবে এ সিনেমার শুটিং।”

সম্প্রতি ওই অভিনেত্রী শেষ করেছেন শাহ আলম কিরণের সরকারি অনুদান পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’-র শুটিং। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিপুণ। সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে সংগীতশিল্পী এবং টিভি অভিনেতা আগুনের।

ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী নিপুণের হাতে এখন রয়েছে পাঁচটি সিনেমার কাজ। এই মুহূর্তে তিনি ব্যাস্ত রাজু আহমেদের ‘তবুও তুমি আমার’, ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’ সিনেমার কাজে। কিছুদিনের মধ্যেই শুরু হবে এমএ আওয়ালের ‘কাদের শত্রু’, মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের মমতা’ সিনেমার শুটিং। 

নিপুণ জানান, ‘তবুও তুমি আমার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ইমন। ‘কাদের শত্রু’ সিনেমায় আমিন খান ও ‘আই ডোন্ট কেয়ার’ সিনেমায় বাপ্পী চৌধুরী তার বিপরীতে অভিনয় করবেন।

এছাড়া নিপুণ ‘রেড সিগন্যাল’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।