২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের চমক

জনসেবার জন্য বরাবরই সংবাদের শিরোনাম হয়ে থাকেন যিনি, সেই সালমান খান এবার চমকে দিলেন পথশিশুদের। ফিল্মসিটিতে শুটিংয়ের সময় সম্প্রতি পথশিশুদের ক্রিকেট খেলার সরঞ্জাম উপহার দিয়েছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সংবাদমাধ্যম মিডডে জানিয়েছে, নতুন সিনেমা ‘জয় হো’র শুটিং করার সময় সালমান দেখেন রাস্তার পাশে কয়েকজন শিশু ক্রিকেট খেলছে। শুটিংয়ের ফাঁকে ওদের সঙ্গে খেলায় যোগ দিয়েছিলেন সালমানও।

শিশুদের কাছে কোনো ব্যাট ছিল না, একটি লাঠিকে ব্যাট বানিয়ে খেলছিল তারা। সালমান তাই ওদেরকে ক্রিকেটের সরঞ্জাম কিনে দেন।

এক সূত্র জানিয়েছে, বাচ্চারা সালমানের সঙ্গে খেলতে পেরে খুবই আনন্দ পেয়েছে। কিন্তু তাদের আনন্দ দ্বিগুণ হয়েছিল যখন সালমান তার ইউনিটের লোকদের বলেন ওদের জন্য ক্রিকেটের সরঞ্জাম কিনে দিতে।

সূত্রটি আরও জানিয়েছে, এর এক ঘণ্টার মধ্যেই ইউনিটের লোকজন শিশুদের জন্য ক্রিকেটের সরঞ্জাম কিনে আনে।

সোহেল খানের পরিচালিত অ্যাকশন ফিল্ম ‘জয় হো’ মুক্তি পাবে ২০১৪ সালে।