২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াক অফ ফেমে জেনিফার

হলিউডের ‘দি ওয়াক অফ ফেমে’ চলতি মাসের ১৩ তারিখ ‘সোনালি তারকা’ অর্জন করেছেন আমেরিকান সংগীতশিল্পী এবং হলিউডি অভিনেত্রী জেনিফার হাডসন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:49 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

কন্টাক্টমিউজিক জানায়, আমেরিকান আইডলজয়ী জেনিফার লস অ্যাঞ্জেলসে অবস্থিত হলিউড ওয়াক অফ ফেমের সোনালি তারকা অর্জন করেন ১৩ নভেম্বর। সেই সময় তার সঙ্গে ছিলেন তার বাগদত্ত কুস্তিগীর ডেভিড ওটাঙ্গা এবং তার ৪ বছরের ছেলে ডেভিড জুনিয়র।

হলিউড ওয়াক অফ ফেমের অনুষ্ঠানের পর জেনিফার ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেন। সে ছবির ক্যাপশন ছিল, “ওয়াক অফ ফেমে নিজের নামের একটি তারকা অর্জন করেছি আমি। এটি আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।”

ই!নিউজ জানায়, তারকা অর্জনের পর মায়ের কথা মনে করে কেঁদে ফেলেন জেনিফার।

তিনি তখন বলেন, “এটি আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এখানে আসতে পেরে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। সকলে আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ। সবাইকে নিয়েই আমার পরিবার।”

২০০৬ সালে জেনিফার ‘ড্রিম গার্লস’ সিনেমার মধ্য দিয়ে হলেউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। আর সেই সিনেমাতেই পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন তিনি। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী চলতি বছর আরও তিনটি সিনেমায় অভিনয় করছেন।