২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমান্টিক ছবিতে আকশায়

বলিউডি চলচ্চিত্রকার পুনিত মালহোত্রার নতুন সিনেমা ‘গুত্কা’য়  অভিনয় করবেন আকশায় কুমার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 05:47 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

মূলত রোমান্টিক ধাঁচের সিনেমা নির্মাণে অভ্যস্ত পুনিত জানিয়েছেন, আকশায় কুমার অভিনীত এই নতুন সিনেমা হবে তার আগের অভিনীত সিনেমাগুলো  থেকে পুরোপুরি আলাদা।

পুনিত বলেন, “ড্রামা হলেও আমার আগের সব সিনেমা থেকে এটি ভিন্ন ধাঁচের।”

তবে নতুন এই সিনেমার ব্যাপারে এখনই বেশি কিছু জানাতে রাজি নন পুনিত।

তিনি বলেন, “আগে চিত্রনাট্য লেখা শেষ করে সিনেমার শুটিং শুরু করতে হবে। এখনও সিনেমার প্রধান নারীচরিত্রে অভিনয়ের জন্য কাউকে চূড়ান্ত করিনি।”

‘আই হেইট লাভ স্টোরিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুনিত। এখন তিনি ব্যস্ত আছেন তার দ্বিতীয় সিনেমা ‘গোরি তেরে প্যায়ার মে’-র  প্রচারণার কাজে। এতে অভিনয় করেছেন ইমরান খান এবং কারিনা কাপুর খান। এটি মুক্তি পাবে ২২ নভেম্বর।

এদিকে ২০১২ সাল থেকে চলতি বছর পর্যন্ত বেশ কয়েকটি অ্যাকশন ধাঁচের সিনেমায় অভিনয় করেছেন আকশায়। ৪৬ বছর বয়সী এই অভিনেতার  সর্বশেষ কাজ ছিল অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বস’, যা বক্সঅফিসে ফ্লপ হয়েছে।

‘গুত্কা’র পর ২০১৪ সালে মুক্তি পাবে আকশায়ের সিনেমা ‘নামাস্তে লন্ডন টু’। তার হাতে রয়েছে ‘হলিডে’, ‘ইটস এন্টারটেইনমেন্ট’ এবং ‘গাব্বার’ নামের তিনটি সিনেমা।