২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে জনপ্রিয় কেটি

তরুণ পপতারকা জাস্টিন বিবারকে পিছনে ফেলে সোশাল মিডিয়া সাইট টুইটারে সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটির স্থানটি দখল করে নিয়েছেন কেটি পেরি। জাস্টিনের চেয়ে বর্তমানে কেটির ফলোয়ার সংখ্যা টুইটারে বেশি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 11:03 AM

Updated : 25 Apr 2022, 07:29 PM

ব্যাং শোবিজ জানায়, টুইটারের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি হলেন কেটি। এ সপ্তাহে টুইটারে ফ্যান সংখ্যায় শীর্ষে উঠে এসেছেন ‘রোর’ হিটমেকার কেটি। বর্তমানে সাইটে তার ফ্যান সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৪শ’।

বর্তমানে জাস্টিনের ভক্ত সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ১শ’। বিবারের বন্ধুর সংখ্যা ৫ লাখ ৭২ হাজার আর কেটির বন্ধুর সংখ্যা ৫ লাখ ৯২ হাজার।

চলতি বছরের জানুয়ারি মাসে পপকুইন-খ্যাত পপতারকা লেডি গাগাকে টপকে টুইটারে সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি হন জাস্টিন। বর্তমানে লেডি গাগার ভক্ত সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ।

কেটি অনলাইনে তার কারণ স্বরূপ বলেন, “আমি বরাবরই যারা আমাকে অপছন্দ করেন তাদের এড়িয়ে চলি। একজন ব্যক্তি কখনও সবাইকে খুশি করতে পারে না। সে চেষ্টা করলে নিজেকে হারিয়ে ফেলতে হয়।”

টুইটারকাউন্টারডটকম জানায়, শীর্ষ ৫ জনপ্রিয় সেলিব্রিটির তালিকায় আরও আছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা এবং টেইলর সুইফট।