নতুন সিনেমায় ক্রিস্টেন
হলিউডি নির্মাতা টিম ব্লেক নেলসনের নতুন সিনেমা ‘অ্যানেস্থেশিয়া’-র কলাকুশলীর তালিকায় এবার যোগ দিলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।
ইন্ডিপেনডেন্ট ড্রামা ধাঁচের এই সিনেমায় চরিত্রগুলো হবে ‘এন্সেম্বল কাস্ট’ অর্থাৎ প্রতিটি চরিত্রের আলাদা গুরুত্ব থাকবে। তবে ডেডলাইনের খবর অনুযায়ী, সিনেমায় ক্রিস্টেনের চরিত্রটি যথেষ্ট ছোট।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন নেলসন। বর্তমানে নিউ ইয়র্ক শহরে এর শুটিং চলছে।
সিনেমাটিতে দেখা যাবে নিউ ইয়র্কের কয়েকজন বাসিন্দার জীবনের কাহিনি। তাদের জীবনের বিভিন্ন সময়ের সিদ্ধান্তকে প্রভাবিত করে দর্শনবিদ্যার প্রফেসর ওয়াল্টার জরো।
সিনেমায় ক্রিস্টেনের সঙ্গে আরও থাকবেন ‘ব্রডওয়াক এম্পায়ার’-খ্যাত অভিনেত্রী গ্রেচেন মল।
বর্তমানে আরও দুটি নতুন সিনেমায় কাজ করছেন ক্রিস্টেন। একটি হল ‘ক্যাম্প এক্সরে’, অন্যটি হল ‘সিলস মারিয়া’।
