২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ জেনিফার

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ করেছেন হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 05:16 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, সম্প্রতি সহশিল্পী লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে ‘দ্য হাঙ্গার গেইমস: মকিংজে’ সিনেমার শুটিং করছিলেন জেনিফার। পুলের মধ্যে একটি স্পেশাল ইফেক্ট দৃশ্যের শুটিং চলার সময় তার গায়ে ভারী ঢেউ এসে আঘাত হানে। এই কারণে হঠাৎ করে বমিবমি ভাব হয় জেনিফারের।

এসকোয়ার ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে, তাদের নৌকাটি খুব বেশি দোল খাচ্ছিল, আর জেনিফার চিৎকার করে বলছিলেন তিনি অসুস্থ হয়ে পড়বেন। এক পর্যায়ে নৌকাটি থামাতে বললেন জেনিফার।

নিজের ড্রেসিংরুমে কিছু সময় কাটিয়ে অল্পসময়ের মধ্যেই কাজে ফেরেন জেনিফার।