ব্রিটিশ সংসদে সম্মানিত কারিনা
যুক্তরাজ্যের হাউজ অফ কমনস-এ এবার সম্মানিত হবেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর।
এক সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিশ্বব্যাপী বিনোদন ক্ষেত্রে অবদানের জন্য আরও সম্মানিত হবেন ব্রিটিশ গায়িকা কিম্বারলি ওয়ালশ।
২৯ অক্টোবর ‘ব্রাডফোর্ড মেট্রোপলিটান ডিসট্রিক্ট কাউন্সিল’-এর সদস্যরা এই বিশেষ সম্মানে ভূষিত করবেন কারিনাকে।
টাইমস অফ ইন্ডিয়া আরও জানিয়েছে, ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটেনের তিন প্রধান রাজনৈতিক দলের নেতারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ওয়েস্টমিনিস্টারে অনুষ্ঠিত হবে একটি ডিনার পার্টি।
এর আগে হাউজ অফ কমনস-এর পক্ষ থেকে ‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন।
